সংবাদ শিরোনাম ::
লেখক পরিচিতিঃ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

আসমা খানম (মনি)
কবি আসমা খানম (মনি) পাবনা জেলার সুজানগর থানার মালিফা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্যগ্রহণ করেন। তিন ভাই বোনের মধ্যে বা-মায়ের ছোট সন্তান মনি। খুব ছোটবেলায় মাত্র আড়াই বছর বয়সে মাতৃহারা হন। লেখালেখির শুরু তৃতীয় শ্রেণী থেকেই। তিনি ফাইনান্স এন্ড ব্যাংকিং নিয়ে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। কবিতা, গল্প, সবকিছু লিখতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। বর্তমানে ঢাকায় একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরীরত আছেন। নিয়মিত লিখেন চম্পা-পারুল ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায়।
জীবন যুদ্ধ,,,,
সুখ নামের সোনার পাখি
আমায় দিয়েছে ফাঁকি স্রোতে ভাসা শ্যাওলা আমি
কেউ হলো না অন্তর্যামী।
ঘুরছি আমি পথে পথে
লড়ছি শুধু মনের সাথে।
খাচ্ছি হোচট দিনে রাতে
পাই না কোনো দুঃখ তাতে।
আমি পথ হারা এক পথিক
হারিয়ে ফেলেছি দিক।
একুশ কথা বলে।। ১৮০


























