ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

খুলনার রুপসায় কৃষি ব্যাংকের টাকা লুট: জিজ্ঞাসাবাদের জন্য তিন গার্ড থানায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনায় রুপসায় কৃষি ব্যাংকের গেট লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যাংক লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয় বলে জানাগেছে। আটককৃত তিন নিরাপত্তা প্রহরি বলেন, আফজাল,আবুল কাশেম ও তরিকুল। বৃহস্পতিবার ১৪ আগষ্ট বিকাল থেকে শুক্রবার ১৫ আগষ্ট রাত ১০ টা পর্যন্ত  কোন এক সময়ে এ লুটের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। ব্যাংকের এই শাখাটি পুর্ব রুপসা পেট্রোল পাম্প ও পুর্ব রুপসা সংলগ্ন বাসস্টান্ড পুলিশ ফড়ির নিকটে খুলনা- মোংলা মহাসড়কের পাশে অবস্থিত। পুলিশ স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙা। ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মুল গেট ও লকার ভাঙা। সবকিছু এলোমেলো। নিরাপত্তা প্রহরী বিষয়টি ব্যাংক কতৃপক্ষকে জানান।পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই। জানাগেছে, ব্যাংক লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি  সিসিটিভি ফুটেজ ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয়। ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম বলেন, আমার স্ত্রী অসুস্থ থাকার কারনে শুক্রবার সারাদিন আমি ব্যাংকে ছিলাম না। তবে দুপুর ২ টার দিকে একবার এসে দেখেছি সব ঠিকঠাক আছে। আবুল কাশেমের মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে। কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিলো যা লুট হয়ে গেছে। রুপসা থানার ওসি তদন্ত আব্দুর সবুর জানান, রুপসা কৃষি ব্যাংকে তিনজন প্রহরী রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ঔই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০ টার পর্যন্ত যেকোন সময় ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনার রুপসায় কৃষি ব্যাংকের টাকা লুট: জিজ্ঞাসাবাদের জন্য তিন গার্ড থানায়।

আপডেট সময় : ০৩:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫