রাজবাড়ীতে বর্ণাঢ্য রেলী আয়োজনে স্বেচ্ছাসেবকদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৫:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে

মোঃ আজাদ তালুকদার
বিশেষ প্রতিনিধি
১৯//০৮/২০২৫ ইং তারিখ মঙ্গলবার
বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এস এম বাবুর নেতৃত্বে সাত ইউনিয়নের থেকে ৪০০ থেকে ৫০০ লোক এনে বিশাল একটা রেলি প্রদর্শন করেন ইউনিয়ন সাতটি বালিয়াকান্দি বহরমপুর জামালপুর নবাবপুর ইসলামপুর জঙ্গলে নারুয়া
রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালী, পথসভা ও বৃক্ষ রোপন, ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে রাজবাড়ী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমানের নেতৃত্বে শহরে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মিজান, যুগ্ম আহবায়ক শহীদ পাল, সৈকত মাহমুদ, জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন।
এস এম বাবু।


























