ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস

কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচন ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টার

গাজীপুর, ২২ আগস্ট ২০২৫:
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) পৌর এলাকার ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে এ কর্মীসভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মোঃ কাজী সাইয়েদুল আলম বাবুল। বিশেষ বক্তা ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মোয়াজ্জিন দেওয়ান এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাইজ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯নং ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ সাহাবুল্লাহ।

বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কর্মীসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত আসন্ন জাতীয় নির্বাচন ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ০২:৫৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫