ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩

কুয়েট শিক্ষক সমিতির কালো ব্যাজ ধারন ও অবস্থান কর্মসুচি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

শিক্ষক লাঞ্চনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিচারের দাবিতে ফের আন্দোলন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষক সমিতি। আজ ২১ আগষ্ট সাড়ে ১২ থেকে ১ টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নিচে তারা অবস্থান ও কালো ব্যাচ ধারন করেন কর্মসুচি পালন করেন। আগামী ২৫ ও ২৬  আগষ্ট তারা একই কর্মসুচি পালন করবেন। এর মধ্যে দাবি পুরন না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। কুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সাহিদুল ইসলাম বলেন, আমরা উপাচার্যকে তিন সপ্তাহের সময় দিয়ে ক্লাসে ফিরেছি। কিন্তু ঔই সময়ে লাঞ্চনায় জড়িত কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। ২৬ আগষ্টের মধ্যে পদক্ষেপ না নিলে  আমরা কঠোর হতে বাধ্য হবো। এদিকে কুয়েটর নতুন উপাচার্য আওয়ামীলীগের সুবিধাভোগীদের পুর্নবাসন করছেন দাবি করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে কুয়েটের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, রাহুল জাবেদ,ইফাজ জমাদ্দার, সাকিব রায়হান, জিলানী, রাজিম,সিয়াম, মাসুম,খায়রুল প্রমুখ।  প্রসঙ্গত, ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্ধন্দের জেরে গত ১৮ ফেব্রুয়ারী কুয়েটে বহিরাগতদের সাথে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন। ঔই রাতেই হামলাকারীর পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে লাঞ্চনা করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের  আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ মাছুদকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ৪ মে থেকে ক্লাস শুরুর কথা ছিল। তবে শিক্ষক লাঞ্চনায় জড়িতদের বিচারের ৪ মে থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি। পরে ২৮ জুলাই পর্যন্ত টানা তিন মাস ক্লাস বন্ধ রাখেন। সবমিলিয়ে ৫ মাস লেখাপড়া বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়টিতে। নতুন উপাচার্য দায়িত্ব গ্রহনের পর ২৯ জুলাই পুনরায় ক্লাস শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুয়েট শিক্ষক সমিতির কালো ব্যাজ ধারন ও অবস্থান কর্মসুচি।

আপডেট সময় : ০৪:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫