ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পরিচালকের ১০ বছরের কারাদণ্ড কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর পাঁচলক্ষী এলাকায় বনের জমিতে গড়ে ওঠা অবৈধ ঘরবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার দুপুরে কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পাঁচলক্ষী মৌজার ২০৪ নাম্বার দাগে অবৈধভাবে দখল হয়ে যাওয়া প্রায় বিশ একর বনভূমি উদ্ধারের অংশ হিসেবে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রায় ১৫টি ঘর পুরোপুরি ভেঙে ফেলা হয় এবং কয়েকটি ঘর আংশিকভাবে ভাঙা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের উদ্ধার অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক (এসিএফ) সামসুল আলম আরিফিন, চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা শাজাহান মিয়া এবং বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি বনের জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করে আসছিলেন। সরকারি বনভূমি রক্ষার্থে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে বনের জমিতে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০৩:৩৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫