- আপডেট সময় : ০৪:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুর অম্বিকাপুরে দুই নাতিকে বাঁচাতে গিয়ে ডুবে প্রাণ গেল দাদির।
গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর অম্বিকাপুরের কুমার নদে ডুবে যাওয়া দুই নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দাদি। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদরের অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচরের চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
জরূরী বিজ্ঞপ্তিঃ ফরিদপুর মহানগর প্রেস ক্লাব এ সদস্য সংগ্রহ চলছে ও দৈনিক ফরিদপুর মহানগর বার্তা’য় সারাদেশের জেলা ও উপজেলায় সংবাদকর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন ০১৭১১৯২৯৪৭৩
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে আপন চাচাতো দুই ভাই, সোয়াদ (৬) ও তৌসিফ (৭) পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে নদে নেমে দাদিসহ তিনজনই নিখোঁজ হন। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয় এর প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারে না। বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং মরদেহ উদ্ধার করলে পরিচয় শনাক্ত হয়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ নিসার আলী বলেন, আমরা পৌনে ৫টার দিকে দুটি মরদেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই। খবর পাওয়ার সাথে সাথেই দ্রুত সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মরদেহের পরিচয় জানা যায়। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে তারা আমাদের জানান। কিছু সময় মরদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্তি টানি। শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ মৃতদের দেহটি না পাওয়া যায় তাহলে শুক্রবার সকাল থেকে আমরা আবার অভিযান শুরু করব।


























