নর্থচ্যানেলে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস
- আপডেট সময় : ০৩:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি:
শনিবার (১৮ অক্টোবর) ২০২৫ ইং বিকেলে ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে অংশ নেয় ফরিদপুর সদর উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ফরিদপুর, বাংলাদেশ পুলিশ ফরিদপুর এবং র্যাব-১০ এর যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
অভিযান চলাকালে আনুমানিক ৩০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ করে তা ধ্বংস করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বলে জানা গেছে। এছাড়া একই ইউনিয়নের কবিরপুর এলাকায় একটি অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়।
অভিযানে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।























