ফরিদপুরে মশাল মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে ।ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ এর মাধ্যমে আওয়ামী লীগের পূর্ণবাসন ও সন্ত্রাসীদের পূর্ণবাসন চেষ্টার প্রতিবাদে আজ রবিবার সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সরকারি রাজেন্দ্র কলেজ শাখার ছাত্রদল সভাপতি মোঃ পারভেজ খান এর নেতৃত্বে ফরিদপুর শহরস্থ রাজেন্দ্র কলেজ (ডিগ্রি শাখা) হতে প্রেসক্লাব হয়ে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মশাল মিছিলে ফরিদপুর জেলা ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনু, সহ-সভাপতি কায়েস মাহমুদ, ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, ফরিদপুর পলিটেকনিক কলেজ শাখার সভাপতি শাকিবসহ ফরিদপুর জেলা মহানগর ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন
বাংলাদেশে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অঙ্গ সংগঠনের লোকজন বাংলাদেশের সম্পদ লুটপাট করে এখন তারা ভারতে পালিয়েছে।
কিন্তু ফরিদপুরে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতাকে দিয়ে ফরিদপুরে আওয়ামী লীগের পূর্ণবাসন শুরু করতে চায়। দক্ষিণ বঙ্গের ছাত্রদলের মনে শংকা জাগে যে আওয়ামী লীগকে পূর্ণবাসন করার চেষ্টা চালাচ্ছেন। তা না হলে কিভাবে আওয়ামী লীগের মামলা খাওয়া নেতাকর্মী কোন সাহসে ফরিদপুরের বুকে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফরিদপুর শহরে আওয়ামী লীগকে কখনোই মাথা তুলে দাঁড়াতে দিব না। এ কে আজাদ নির্বাচন করার উদ্দেশ্যে ফরিদপুরে আসেননি, তিনি এসেছেন ফরিদপুর জেলায় আওয়ামী লীগের পুনপ্রতিষ্ঠা করার লক্ষ্যে।ফরিদপুর জেলা ছাত্রদল বেঁচে থাকতে তার সেই স্বপ্ন পূরণ করতে দিব না।


























