জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর ছাত্রদল।
- আপডেট সময় : ১২:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী
১৯ অক্টোবর (রোববার) রাত ১০ টায় নগরীর সিটি কলেজ মোড় থেকে এই মিছিলটি শুরু হয়ে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহীর মহানগর বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজপাড়া থানা ছাত্রদলের আহবায়ক রায়হানুল ইসলাম রাতুল,রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব প্লাবন,রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাজু,রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান কাফি,বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাফিউল আলম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিদুল ইসলাম সাকিল,রাজপাড়া থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহফুজুর রহমান কোকো,রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বিশাল রহমান,নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাব্বির রহমান,কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিব,রাশেদ,কোর্ট কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদ,রাজপাড়া থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কিরন,কামরুজ্জামান কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক আল আরাফ নূর,রুমায়েল হামান কাফি,১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মন,সহ-সভাপতি রফিকুল ইসলাম রাসু,সোহেল রানা,রাজশাহী মহানগর ছাত্রদল নেতা সিফাত আলম রোহান,সুজন রেজা,শরিফুল ইসলাম সোহান, ইফতিকারুজ্জামান দূর্জয়,জিসান,আল মোসাদ্দেক রঙ্গন,রাফি,রোহান,মাহফুজ সহ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন বলেন, “৫ আগস্টের পরে আমরা একটি নিরাপদ বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমরা দেখছি একের পর এক ছাত্রদলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে বিচার না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।





















