নড়াইলে প্রয়াত মতুয়া রুপকুমার মজুমদারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহোৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

রাসেল মোল্লা নড়াইল:
নড়াইল জেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি প্রয়াত মতুয়া রুপকুমার মজুমদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতুয়া মহোৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার পূর্ব সীমাখালি মজুমদার বাড়িতে এ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা মতুয়া মিশনের অর্থ সম্পাদক অসিত মজুমদারের সভাপতিত্বে ও জেলা মতুয়া মিশনের প্রচার সম্পাদক লিটন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসিম কুমার পাল। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও উদ্ভোদন করেন জেলা মতুয়া মিশনের সহ-সভাপতি শুল্কা মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মতুয়া মিশনের উপদেষ্টা মতুয়ারত্ন অশোক কুন্ডু,জেলা মতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক বাসুদেব পাল,লোহাগড়া উপজেলা শাখার সভাপতি ভক্তদাস শিরালি,সদর উপজেলা শাখার সভাপতি সুজয় বিশ্বাস, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিযুষ কুমার বিশ্বাস সহ নড়াইল মতুয়া মিশনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
এ সময় প্রয়াত মতুয়া রুপকুমার মজুমদারের সমাধিতে ভক্তবৃন্দরা হরিনাম ডাংকার তালে তালে, মাতাম দিয়ে তার আত্নার শান্তি কামনা করেন। একাধিক মতুয়া দলের আগমনে ওই এলাকার আকাশ বাতাশ, ডাংকা ও হরিনামে মুখরিত হয়ে ওঠে।
মতুয়া রুপকুমার মজুমদারের খুনিদের বিচার চেয়ে জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার পাল বলেন, যদি আমরা রুপকুমার মজুমদারের খুনিদের বিচার না পাই দীর্ঘমেয়াদি আন্দোলনের ডাক দিবো। মতুয়াদের নিয়ে কোন নয় ছয় চলবেনা।মতুয়ারা সিংহের জাতি, সারাবাংলাদেশে ৮২ লক্ষ মতুয়া সম্প্রদায়ের লোক আছে, আমরা সকলে ঐক্যবদ্ধ।


























