সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পুকুর থেকে একজনের লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহী ৩০ অক্টোবর ২০২৫।
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড নয়।
তিনি আরও জানান, মৃত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। তিনি এলাকার একজন চিহ্নিত চোর ও নেশাগ্রস্ত ছিলেন। স্থানীয়দের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে।
পুলিশ ঘটনাটির তদন্ত করছে।















