ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

নড়াইলে ইউনিয়ন জামায়াত আমিরের ইন্দনে সরকারি বট গাছের ডাল কেটে বিক্রি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের শেখহাটি ইউনিয়ন জামায়াতের আমিরের ইন্দনে সরকারি জায়গার বটগাছের ডাল কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

২৯ অক্টোবর দুপুরে,সরেজমিনে গিয়ে দেখা যায়, নড়াইল সদর উপজেলার ৭ নং শেখহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুমিন পাড়ার মিজানুরের চায়ের দোকানের সরকারি রাস্তার পাশের একটি বটগাছের মোটা মোটা ডাল কেটে এলাকার নাহিদ ব্যাপারীর কাছে বিক্রি করা হয়েছে। সংবাদকর্মী পৌছানোর পুর্বেই গাছের ডাল ট্রলিতে করে স্থানান্তর করা হয়েছে, কিন্ত সেখানে গাছের পাশেই গাছ কাটার সরঞ্জাম ও লোকজনের উপস্থিতি দেখা যায়।

স্থানীয়ভাবে জানা যায়, গাছের ডাল কাটা নিয়ে ঝামেলার কারনে ইউনিয়নের জামায়াতের আমির আসলাম, সেখানে আসে এবং তিনি বলেন ডাল কাটলে সমস্যা নাই। জামায়াত আমিরের এমন বক্তব্যে তার আত্নীয় পরিচয়দানকারী মিজানুর গাছের ডাল কেটে বিক্রি করে দেয়, এবং বিক্রিত অর্থ স্থানীয় মসজিদে দান করেন সেই মসজিদের সভাপতি ইউনিয়ন জামায়াত আমির আসলাম।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর ইউনিয়ন জামায়াত আমিরের আত্নীয় পরিচয় দিয়ে বলেন, এই গাছ আমার বাবার হাতে লাগানো, আর আসলাম বলেছে ডাল কাটলে সমস্যা নাই। সরকারি গাছ কাটা অন্যায় কিনা সংবাদকর্মীর এমন প্রশ্নের জবাবে তিনি অন্যায় স্বীকার করেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, আমার এলাকার এ ঘটনা কেউ আমাকে জানাই নাই, কাকতালীয়ভাবে আমি সেখানে গিয়ে দেখি গাছের ডাল কাটা। স্থানীয় লোকজদের জিজ্ঞাসা করলাম কে কেটেছে তখন বলে মিজানুর কাটছে। আমি বললাম কে কাটতে বলেছে তখন তারা বললো আসলাম ভাই (ইউনিয়ন জামায়াতে আমির) বলেছে যে কাটলে সমস্যা নাই।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াত আমির আসলাম এর কাছে জানতে চাইলে, তিনি বলেন, গাছের ডাল কাটা নিয়ে ঝামেলা সৃষ্টি হলে আমি সেখানে যায় গিয়ে দেখি কিছু ডাল রাস্তার উপর, এবং রাস্তার পাশের জমিতে বেয়ে গেছে সেগুলো তারা কেটেছে। কিন্ত আমি তাদের কোন প্রকার অনুমতি দেয়নি। পরবর্তীতে কি হয়েছে আমি তা জানিনা।

এ বিষয়ে উপজেলা ভুমি কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস বলেন, ওই ইউনিয়নের নায়েব কে নির্দেশ দিয়েছি, সরেজমিনে গিয়ে তদন্ত করতে। যদি সরকারি সম্পত্তি হয়ে থাকে সেক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নড়াইলে ইউনিয়ন জামায়াত আমিরের ইন্দনে সরকারি বট গাছের ডাল কেটে বিক্রি!

আপডেট সময় : ০৯:২৯:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫