ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপন বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর কোর্টের সামনে সাধারণ নাগরিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের হয়রানি ও অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। বক্তারা বলেন, সরকারের উচিত জনগণের স্বার্থে দ্রুত প্রিপেইড মিটার ব্যবস্থা বাতিল করে পুরনো পোস্টপেইড ব্যবস্থা চালু রাখা।

বক্তারা আরও বলেন, বিদ্যুৎ একটি মৌলিক অধিকার, এটি জনগণের সুবিধার জন্য হওয়া উচিত, ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। তারা অবিলম্বে এই অব্যবস্থাপনা বন্ধ করে প্রিপেইড মিটার বাতিলের দাবি জানান।

মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রিপেইড মিটার বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আপডেট সময় : ১০:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫