ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 
জাতীয়

ফরিদপুরে পালিত হলো জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচি

    রেজাউল করিম- ফরিদপুর   ফরিদপুরে জুলাই পূর্ণজাগরণ  উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২৮

কানাডা সফর শেষে সাংবাদিকদের সাথে চসিক মেয়র ডা. শাহাদাতের মতবিনিময়

      স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :  কানাডা সফর শেষে নগরীর সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যৎ

কুয়েটের নবাগত উপাচার্য মাকসুদ হেলালীর যোগদান।

    মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েটের উপাচার্য হিসেবে যোগদান করেছেন বুয়েটের

আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এ আই : প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা ( এআই) অস্ত্রের চেয়ে ভয়াবহ

মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

    মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি      গোলাম জাকারিয়া আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র উদ্যোগে রাজধানীর উত্তরায় বাংলাদেশ

বিশ্বের চার জনের একজন চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা

      স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :  চট্টগ্রামের মেয়ে মুমতাহিনা করিম মীমের অপূর্ব সাফল্য। তাঁর অপেক্ষায় ছিল

স্কুল থেকে ছেলে ফিরলেও ফেরেননি ওহির মা

স ম জিয়াউর রহমান, বিশেষ প্রতিনিধি :  প্রতিদিনের মতো সোমবার দুপুরেও স্কুল থেকে ছেলেকে আনতে যান আফসানা আক্তার টিয়া (২৮)।

ঢাকার উত্তরার দিয়া-বাড়ী মাইলস্টোন ক্যাম্পাসের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

    মিজানুর রহমান মিজান-ঢাকা প্রতিনিধি    ঢাকার উত্তরার দিয়া-বাড়ী মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন

বরাদ্দ কম, কেসিসিতে বাজাটের আকার কমেছে ২৬০ কোটি টাকা। মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সড়ক, অবকাঠামো ও জলাবদ্ধতা নিরসনে গত চার বছরে নতুন কোন প্রকল্প অনুমোদন হয়নি। পুরাতন প্রকল্প গুলো চলতি বছর শেষ হচ্ছে। এতে কমে গেছে খুলনা মহানগরীর উন্নয়নের আসা সরকারি বরাদ্দ। মাত্র এক বছরের ব্যবধানে কেসিসির বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, জলবায়ু পরিবর্তন সহ নানা কারনে দুর্যোগ প্রবন উপকূলীয় মহানগর খুলনায় নানা সংকট চলছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসনের জন্য বেশকিছু খাল খনন ও অনেক এলাকায় ড্রেন নির্মান বাকি। কেসিসির অভ্যন্তরীন অবকাঠামো সংকটও প্রকট। নগরীর বেশিরভাগ সড়কের সংস্কারও জরুরি। এজন্য কেসিসির ভৌত অবকাঠামো উন্নয়ন নামে একটি প্রকল্প নিয়ে চিঠি চালাচালি চলছে চার বছর ধরে। দ্রুত প্রকল্পটি অনুমোদন এবং বরাদ্দ না বাড়ালে খুলনার মানুষের দুর্ভোগের সীমা থাকবে না। কেসিসি সুত্র জানায়, মহানগরীর গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে প্রকল্প দুটি ২০১৮ সালের সেপ্টেম্বরে অনুমোদন হয়।প্রায় ১ হাজার ৪৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। এর মধ্যে সড়ক মেরামতের প্রকল্পটি গত অর্থ বছরে শেষ হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি শেষ হচ্ছে চলতি অর্থ বছরে। ২০২১ সালে অনুমোদন হওয়া কেসিসির বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও চলতি অর্থ বছরে শেষ হচ্ছে। এরপর সরকারি অর্থায়নে চলা কোনো প্রকল্প কেসিসিতে থাকছে না। কেসিসির হিসাব বিভাগ থেকে জানাগেছে, কর্পোরেশনের নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা, কর্মচারীদের বেতন- ভাতা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। উন্নয়ন কাজের পুরোটাই আসে প্রকল্পের অনুকুলে সরকারি বরাদ্দ এবং দাতা সংস্থার অনুদান থেকে। ফলে নতুন কোন প্রকল্প অনুমোদন না হলে উন্নয়ন কাজে বরাদ্দ পাওয়া যাবে না। সুত্রটি জানায়, ২০২২-২৩ অর্থ বছরে কেসিসির বাজেটের আকার ছিল ৮৬১ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থ বছরে ১ হাজার ৮২ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে বাজেট ছিল ৯৮১ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রস্তুত করা হয়েছে ৭২১ কোটি টাকার বাজেট। চলতি মাসেই এ বাজেট ঘোষণা করা হতে পারে। কেসিসির বাজেট কাম একাউন্ট অফিসার মো: মনিরুজ্জামান জানান, সরকারি প্রকল্প কমে যাওয়ায় অর্থ বরাদ্দও কমছে। এজন্য বাজেটের আকারও ছোট হচ্ছে। হিসাব শাখার কর্মকর্তা জানান, ২০২৩-২৪ অর্থ বছরে কেসিসির উন্নয়ন কাজে সরকারি বরাদ্দ পাওয়াগেছে ৩১৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এসেছে ২২৯ কোটি টাকা। চলতি অর্থ বছরে ১৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। ক্রামান্বয়ে কমতে থাকা উন্নয়ন বরাদ্দের কারনে নগরীর কাংখিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান বলেন, নগরীর ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের প্রকল্প গত জুনে শেষ হয়েছে। অন্য কয়েকটি সড়ক, জিয়াহল কমপ্লেক্স, ওয়ার্ড অফিস, ড্রেন নির্মানের জন্য অবকাঠামো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি নিয়ে চার বছর ধরে চালাচালি চলছে। সার্বিক বিষয় নিয়ে কেসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার বলেন, অবকাঠামো ও অন্যান্য উন্নয়নের জন্য নেওয়া বড় প্রকল্প গুলো দ্রুত অনুমোদনের চেষ্টা চলছে। পাশাপাশি দাতা সংস্থার অনুমোদিত প্রকল্পের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।

    মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো