ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

কালিয়ার ফরিদ হত্যাকে কেন্দ্র করে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক বাড়ি লুটপাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাসেল মোল্লা নড়াইল:

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র মারামারিতে ফরিদ মোল্যা (৫৪) নামে একজনের মৃত্যু হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে আসামীদের ২০ টি বাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক বাড়িতে লুটপাট করা হয়েছে।

১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বাবরাহাচলা মিলন মোল্যা গ্রুপ ও আফতাব মোল্যা গ্রুপে সংঘর্ষ হয়। এসময় আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা নামে একজন নিহত ও দুই গ্রুপের প্রায় অর্ধশতাধিক আহত হয়।ফরিদ মোল্যার মৃত্যুর জের ধরে আফতাব গ্রুপের লোকজন সারারাত অগ্নিসংযোগ ভাংচুর লুটপাট করে।

এ ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান পিকুল আলম,শরিফুল মোল্যা,হাসিবুর মোল্যা, আজিজুর, লুতফরশেখ, রহমান শেখ, রজিবুল মোল্যা, মোস্তাক শেখ, বুলু ফকির,খালিদ শেখ, সামরুল ,জামির মল্লিক সহ আরো অনেকের ঘরে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাট করা হয়।

পুরুষশুন্য এলাকায় স্থানীয় মহিলাদের থেকে জানা যায় দীর্ঘদিন ধরে ক্ষমতার লড়াইয়ে আফতাব গ্রুপ ও মিলন গ্রুপের সংঘর্ষ চলে আসছে। তারই জের ধরে শুক্রবার দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনার পরপরই পুলিশ সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরবর্তীতে সারারাত হামলা চালায় আফতাব গ্রুপ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। রাতে বিশৃংখলার অভিযোগে অভিযানে চালিয়ে ২০ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালিয়ার ফরিদ হত্যাকে কেন্দ্র করে ২০টি বাড়িতে অগ্নিসংযোগ ও অর্ধশতাধিক বাড়ি লুটপাট

আপডেট সময় : ০১:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫