ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

প্রবাসী আল-আমিন হত্যা মামলার চাঞ্চল্যকর ০২ জন আসামী পাবনায় র‌্যাব কর্তৃক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার -ফরিদপুর

২৫/০৪/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় মালয়েশিয়া প্রবাসী ভিকটিম আল-আমিন (২৮)’কে পূর্ব পরিকল্পিতভাবে বিয়ে করার উদ্দেশ্যে মেয়ে দেখানোর জন্য নিয়ে গিয়ে ফেরার পথে দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার রাখালগাছি এলাকায় পৌছালে, ভিকটিমের নিকট দাবীকৃত মাদক সেবনের টাকা ভিকটিম না দেওয়ার জেরে আসামী মো: আব্দুস সালাম ঠান্ডু (৩৫)’সহ সঙ্গীয় অপরাপর আসামীগণ ভিকটিমকে গুরুতর আঘাত করে ঘাড় মটকিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা নিশ্চিত করে। পরবর্তীতে ভিকটিমের মামা লিটন কাজী (৩৫)’সহ পুলিশের একটি দল ভিকটিমের লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে এবং ভিকটিমের মামা বাদী হয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একটি অভিযোগ দাখিল করলে গোয়ালন্দ থানার মামলা নং- ৩৯, তারিখ- ২৬/০৪/২০২৫ইং, ধারা- ৩৮৫/৩৮৭/৩০২/২০১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/১১৪/৩৪/১৪৩ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত মামলার আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ০১/০৫/২০২৫ তারিখ র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১২ এর সহযোগীতায় পাবনা জেলার ঈশ্বরদী থানা ও সাঁথিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহারনামীয় আসামী মো: আব্দুস সালাম ঠান্ডু (৩৫), পিতা- মৃত আলো মৃধা, সাং- কোমরপুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা এবং মামলাটির তদন্তে প্রাপ্ত অপর আসামী মো: জুয়েল রানা (৪০),পিতা- মৃত নায়েব আলী, সাং- চক আব্দুস শুকুর, থানা- আমিনপুর, জেলা- পাবনা’দ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।শামীম হাসান সরদার
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রবাসী আল-আমিন হত্যা মামলার চাঞ্চল্যকর ০২ জন আসামী পাবনায় র‌্যাব কর্তৃক আটক

আপডেট সময় : ০৫:৪৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫