ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক মান্দায় মাটির নিচে লুকানো ৮০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার, গ্রেপ্তার ১ ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। 

কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বুধবার বিকেলে পৌরসভার গোয়ালবাথান সুফিয়া মডেল হাইস্কুল মাঠে ৩নং ওয়ার্ড শ্রমিক দলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ। পৌর ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলহাজ্ব উদ্দিন যুবরাজ বলেন, “শ্রমিক সমাজের অধিকার আদায়ে শ্রমিক দলের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে আরও শক্তিশালী ও গতিশীল করার মাধ্যমে আমরা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।”তিনি তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করার উপর জোর দেন এবং সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সভাপতির বক্তব্যে মোঃ ইউনুস আলী বলেন, “৩নং ওয়ার্ড শ্রমিক দল সবসময় শ্রমিকদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আজকের এই প্রস্তুতি সভার মাধ্যমে আমরা ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে বদ্ধপরিকর। শ্রমিকদের যেকোনো সমস্যা সমাধানে আমরা সর্বদা সচেষ্ট থাকব।সঞ্চালক মোঃ আহসান হাবিব বলেন,শ্রমিক দলের নীতি ও আদর্শকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। আজকের এই সভা শ্রমিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি।সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শমসের আলী তালুকদার, সৈয়দ পাভেল রেজভী, আহ্বায়ক সদস্য মোঃ সোহেল রানা, হাবিবুর রহমান টুটুল,পৌর ২ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আরমান আলী খান,১ নং ওয়ার্ড শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কাশেম,মোসাঃ শিমা শিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সকলেই শ্রমিক দলের কার্যক্রমকে আরও দ্রুত গতিসম্পন্ন করার উপর গুরুত্বারোপ করেন এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে উপস্থিত সকলে শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কালিয়াকৈর পৌর শ্রমিক দলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ৩নং ওয়ার্ডে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫