ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা, কেন্দ্র পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা ১৫৭ বছরের ঐতিহ্যের শহর ফরিদপুর: সিটি কর্পোরেশনে উন্নীত করার জোর দাবি —সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সদরপুরে ২০০ বছরের ঐতিহ্য: জরিপের ডাঙ্গীতে উৎসবমুখর ‘মুসলমানদের মেলা’ সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ। ফরিদপুরে রাতের আঁধারে অবৈধ মাটি উত্তোলন, ফসলি জমির ক্ষতি ও জনদুর্ভোগ।

টঙ্গির গানের আসরে গিয়ে আর ফিরে আসেনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার তুরাগ নদীর পাড় ঘিরে প্রতিদিন রাতে বসে কথিত “গানের আসর”। স্থানীয়দের ভাষায়, এইসব আসরে প্রতি রাতেই চলে গান এই গানকে কেন্দ্র করে কিছু লোক ফায়দা লুটছে জমে উঠেছে মাদক, উচ্ছৃঙ্খলতা ও অপরাধের আসর। আর এইসবের মাঝেই ৯ জুন ভোরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে মোঃ নাসির (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর।

নাসিরের পরিবার জানায়, সে প্রতিদিনের মতো সেদিন রাতেও গান শুনতে বের হয় এবং আর ফিরে আসেনি। ভোর ৫টা ১৮ মিনিটে তুরাগ নদীর পাড়ের একটি সিসিটিভি ফুটেজে নাসিরকে একা হাঁটতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই আরও দুই যুবককে ওই পথে নাসিরের পিছু হেঁটে যেতে দেখা যায়। এরপরই ভিডিওতে নাসিরের কান্নার আওয়াজ শোনা যায়—কিছুক্ষণের মধ্যেই সেই কান্না থেমে যায়। ওই দুই যুবক পরে ফিরে এসে সাদা বস্তা জাতীয় কিছু হাতে নিয়ে আবার সেই দিকে চলে যায় যেদিকে কান্নার আওয়াজ এসেছিল।

নিখোঁজ নাসির মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ হানিফ (৭৫) এর ছেলে। পরিবারটি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব আরিচপুর বউবাজার এলাকায় ভাড়া থাকেন। নাসিরের বাবা টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরের তুরাগ বাজার, আরিচপুর, তারগাছ, বড়বাড়ি, জয়বাংলা রোড,মাজার বস্তি, হুন্ডা রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত বাউল গানের আসর সেই গানকে কেন্দ্র করে কিছু সংখ্যক অসাধু লোক ফায়দা লুটছে বিভিন্ন গানের আসরের আসেপাশেই চলে মাদক, ছিনতাই ও চোরাকারবার।
গানের আসরে আসেন বড় বড় দাদাভাই চলছে বান্ডিলে বান্ডিল, টাকার ছোড়াছুড়ির খেলা, পরকীয়া মানহানি অশালীন নাচসহ নানা অপরাধের আখড়া তৈরি হয়েছে এইসব আসর ঘিরে।
তাদের দাবি, এসব বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

নাসিরের রহস্যজনক নিখোঁজ ও এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গির গানের আসরে গিয়ে আর ফিরে আসেনি

আপডেট সময় : ০৬:১৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫