ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন: তিনদিনব্যাপী কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৫১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

চট্টগ্রাম নগরের প্রগতিশীল নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠন চট্টগ্রাম নাগরিক ফোরামপর একদশক পূর্তি উপলক্ষে গঠিত উদযাপন পরিষদের চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার (২১ জুন) বিকেল ৫টায়, নগরীর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভাইস চেয়ারম্যান, একদশক পূর্তি উদযাপন পরিষদের চেয়ারম্যান, নাগরিক আন্দোলনের অগ্রসেনানী ও খ্যাতিমান নজরুলসংগীত শিল্পী শাহরিয়ার খালেদ।

সভায় মূল প্রস্তাব উপস্থাপন করেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, সাংবাদিক, লেখক ও নাগরিক বক্তা মো. কামাল উদ্দিন। সভার সঞ্চালনায় ছিলেন একদশক উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স ম জিয়াউর রহমান।

‍সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও বক্তাগণ ফোরামের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি কামরুল ইসলাম, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফরিদা করিম, সংগঠক ও সংস্কৃতিকর্মী নোমান উল্লাহ বাহার, ফোরামের নেতৃত্ববৃন্দ, ভাইস চেয়ারম্যান এ কে এম ওসমান গণি,সাংগঠনিক সম্পাদক এম. মনছুর আলম,দুবাই শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ আকতার হোসেন নিজামী, ইতিহাস ও গবেষণামূলক সংগঠনের প্রতিনিধিগণ, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ দীন,  সমাজসেবক ও বিশিষ্ট নাগরিক, হাজী মো. জসিম উদ্দিন সওদাগর, মোহাম্মদ এমরান, মো. নুরুল হুদা চৌধুরী, তসলিম খা, আসাদুজ্জামান চৌধুরী আসাদ, সক্রিয় সদস্য ও তরুণ সংগঠকবৃন্দ মো. নুর, মো. মাসুদ রানা, শাহাবুদ্দিন খালেদ ফারুক, সাইফুল ইসলাম, তারিক হোসেন, বিপ্লব বিজয়, আবু রাসেল চৌধুরী, নারী প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী তানিয়া আকতার, রাইসা হাসান, নাগরিক আন্দোলনের কর্মীবৃন্দ, মনজুর আলম,শামসুল ইসলাম সামশু, ইব্রাহিম হোসেন মইনুল ইসলাম, মো. হাবিব, মো. রাহাত।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরামের সূচনা ২০১৫ সালের ৩১ জুলাই, ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে। শুরু থেকেই সংগঠনটি জলাবদ্ধতা নিরসন, কালুরঘাট সেতু নির্মাণ, অবকাঠামো উন্নয়ন এবং চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষায় বলিষ্ঠ আন্দোলন চালিয়ে এসেছে।

চট্টগ্রামের স্বার্থরক্ষায় সংগঠনটির অবদানের স্বীকৃতিস্বরূপ এবার তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করা হবে এই একদশক পূর্তি। আলোচ্য অনুষ্ঠানে থাকবে নাগরিক সংলাপ, স্মারক গ্রন্থ প্রকাশ, সাংস্কৃতিক পরিবেশনা ও গুণীজন সংবর্ধনা।

চূড়ান্ত প্রস্তুতি সভায় বক্তারা আশা প্রকাশ করেন—এই আয়োজন চট্টগ্রামের নাগরিক সচেতনতা, সংস্কৃতি ও উন্নয়ন ভাবনার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রাম নাগরিক ফোরামের একদশক পূর্তি উদযাপন: তিনদিনব্যাপী কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সভা সম্পন্ন

আপডেট সময় : ০১:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫