ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

রাজবাড়ী -২ আসনে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৭১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করা জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন। অন্যদিকে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিক দল এবং ইসলামিক দলগুলোকে নিয়ে বিএনপি বৃহত্তর নির্বাচনী জোট গঠন করবে এই আশ্বাসের প্রেক্ষিতে আসনভিত্তিক নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন শরিক দলগুলোর শীর্ষ নেতারা।

রাজবাড়ী জেলার পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলা নিয়ে গঠিত রাজবাড়ী-২ আসনে ইতোমধ্যে জোর প্রচারণা শুরু করেছেন একদফা আন্দোলনে সরব ভূমিকা রাখা এনডিএম এর তরুণ মহাসচিব মোমিনুল আমিন। যোগাযোগ করা হলে তিনি বলেন, “এই অঞ্চলে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি৷ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনমত গঠনে এসে এখানকার সাবেক বিনাভোটের লুটেরা এমপি জিল্লুল হাকিমের সন্ত্রাসী বাহিনী কর্তৃক নির্মম আক্রমণের শিকারও হয়েছি৷ নির্বাচিত হলে অবহেলিত এই অঞ্চলের তরুণদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ইউরোপের উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করব বলে প্রতিশ্রুতি দিয়েছি৷ এছাড়াও আইসিইউ সুবিধাযুক্ত এম্বুলেন্স চালু, বিশেষায়িত হাসপাতাল ও পর্যটন কেন্দ্র নির্মাণ, কৃষি এবং মৎস চাষ প্রশিক্ষনকেন্দ্র চালু, প্রযুক্তির সহায়তায় সারাদেশের সাথে সংযোগসহ পাইকারি বাজার স্থাপন, বেড়িবাঁধ নির্মাণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো সংষ্কার, মডেল গ্রাম স্থাপন,  এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব বলে জনগণকে কথা দিয়েছি।”

বিএনপির সাথে জোটগত নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে মোমিনুল আমিন বলেন, “এনডিএম শুরু থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শক্ত ভূমিকা রেখেছে এবং এখনো আমরা একসাথেই আছি৷ দলটির পক্ষ থেকে জাতীয় সরকার গঠনের প্রতিশ্রুতিও আছে৷ নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেই আপনারা এবিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।”

ইতোমধ্যে রাজবাড়ী-২ আসনের বিভিন্ন উপজেলায় গণসংযোগ, উঠান বৈঠক, লিফলেট বিতরণ, শীতবস্ত্র বিতরণ, উপবৃত্তি প্রদানসহ নানাধরণের সামাজিক কর্মসূচি পালন করছেন মোমিনুল আমিন। তাঁর সাথে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদেরও দেখা গিয়েছে৷ বিভিন্ন দিবস উপলক্ষে এলাকায় পোষ্টার, ফেষ্টুনের মাধ্যমে শুভেচ্ছা বার্তাও দিচ্ছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর এসব প্রচারণাও বিজ্ঞাপন আকারে স্থানীয় জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন। পেশায় একজন কর্পোরেট ট্রেইনার এবং কনসালটেন্ট মোমিনুল আমিন গতবছর ফেব্রুয়ারি মাসে এনডিএম এর মহাসচিব পদে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজবাড়ী -২ আসনে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন

আপডেট সময় : ০৪:২৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫