নিখোঁজের পর মৎস্যজীর লাশ ৩ কিলোমিটার ভাটিতে ভেসে উঠলো
- আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৬৩৯ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার- ফরিদপুর
নিখোঁজের পর মৎস্যজীবির লাশ ভাটিতে ভেসে উঠেছে।
নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খানের (২৭) লাশ ৩ কিলোমিটার ভাটিতে ৩০ ঘণ্টা পর ভেসে উঠলো। শুক্রবার ২৭ জুন-২০২৫ ইং সকালে মহম্মদপুর উপজেলা চরপাচুড়িয়া খেয়াঘাট এলাকায় সৌখিনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে মোহাম্মদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার পর থেকে অপরাধী জব্বার মোল্যার বইটার আঘাতে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায় বলে জানা যায়। এব্যাপারে
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন,নিখোঁজ সৌখিন এর লাশ উদ্ধার করা হয়েছে।তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়,গত বুধবার দিবাগত রাত আড়াটার দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা এবং মাগুরা জেলার মহম্মদপুর সীমান্তবর্তী মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষ মৎস্যজীবী মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যা (৩৭) তার হাতে থাকা বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হয় মৎস্যজীবী সৌখিন খান। (২৬ জুন) বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও নিখোঁজ মৎস্যজীবী সৌখিন খানের কোন সন্ধান পায়নি। মধুমতি নদীর ঘাট এলাকায় নদীর পাড়ে থাকা স্বজনদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়ায় পুরো এলাকা জুড়ে শোকের মাতমে পরিনত হয়।
















