ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারপিটের অভিযোগেরাজবাড়ীতে বিএনপি নেতাসহ ৬ জন সেনাবাহিনীর হাতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৬৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

অফিস কক্ষে ঢুকে রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধরের অভিযোগে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ৬ জনকে আটক করা হয়েছে।

গত বৃহস্পতিবার ২৬ জুন সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অফিস থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

চাঁদ আলী খান ছাড়াও আটক অন্য পাঁচজন হলেন, পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মোঃ রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ ফরিদ হোসেন ও রেজাউল করিম পিন্টুর ছেলে মোঃ শিশির করিম।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, আটক ৬ জন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করেছেন। এ ব্যাপারে কাজী রকিবুল হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন, তিনি অভিযোগ লিখছেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোক্তা অধিকার কর্মকর্তাকে মারপিটের অভিযোগেরাজবাড়ীতে বিএনপি নেতাসহ ৬ জন সেনাবাহিনীর হাতে আটক

আপডেট সময় : ০২:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫