ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৬৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় – বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে নগরীর স্টেশন রোডের হোটেল সৈকতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।

স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. শামীম হোসেন।

প্রধান অতিথি বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনার সবাই মাদকের বিরুদ্ধে সাহসী যোদ্ধা। আরও একটি গোষ্ঠী রয়েছে যারা আমাদের শত্রু। ওই গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের দায়িত্বকে সবার সামনে তুলে ধরতেই আজকের এ আয়োজন। মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হতে হবে। সুস্থ ও সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে মাদকের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক অবস্থানের কারণে মাদকের অপব্যবহারে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। যারা মাদকে জড়িত হয়েছে তাদের অপরাধী হিসেবে না দেখে রোগী হিসেবে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবীর ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন মোল্লা, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও সবশেষে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০২:১৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫