ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ  কার্যক্রম কার্যকর করার জন্য চৌদ্দগ্রাম উপজেলায় অদ্য ০৪/০৭/২০২৫ তারিখ  চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন এর ভিতরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাকিয়া সরওয়ার লিমা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম, কুমিল্লা। চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। এছাড়াও, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী জনাব কমল কান্ত সরকার এবং অফিস সহায়কগণ, এলাকার সাধারণ জনগণ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

বিনা অনুমতিতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে মাটি উত্তোলন করে নিজের বসতবাড়ির ভিতরে পুকুর ভরাট এবং পাশ্ববর্তীদের ভাঙ্গনের ঝুঁকি সৃষ্টি করার বিষয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীপুর ইউনিয়নের ভিতরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি অনুমতি ব্যতীত ড্রেজার বসিয়ে প্রায় ৪০০ গজ লম্বা পাইপ যুক্ত করে নিজের বসতবাড়ির ভিতরে অবস্থিত পুকুর ভরাট করছেন এবং এতে আশেপাশের অন্যান্য জমিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায় নি এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সহায়তায় এই অবৈধ  কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।জনস্বার্থ ও গণকল্যাণে প্রশাসনের অভিযান চলবে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌদ্দগ্রাম উপজেলার অবৈধ ড্রেজারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান।

আপডেট সময় : ০৩:৫৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫