ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ সদরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্বহত্যা ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ  করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২

রাজবাড়ীতে ডিবি পুলিশের সফল অভিযানে বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে উধাও প্রতারক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে প্রায় কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মিটার রিডার মোঃ রেজাউল ইসলাম মোক্তারকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা ডিবি পুলিশ।

গত বৃহস্পতিবার ১০ জুলাই সন্ধ্যায় রাজবাড়ী সদর থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) দল যৌথ অভিযান পরিচালনা করে গাজীপুরের শিমুলতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোক্তার রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মৃত সেলিম রেজার ছেলে।

ডিবি পুলিশ জানায়, ওজোপাডিকোর পিচরেট কর্মচারী মোঃ রেজাউল ইসলাম ওরফে মোক্তার প্রতারণার মাধ্যমে গ্রাহকের বিদ্যুৎ বিলের এবং নতুন বিদ্যুৎ সংযোগের জামানতের বিপুল পরিমাণ টাকা আত্মসাতের ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের হয়েছে। এই মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের মাধ্যমে মোক্তারের অবস্থান নিশ্চিত করে ঢাকার গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।এর আগে প্রতারণার শিকার অর্ধশতাধিক গ্রাহক গত ২ জুলাই এ বিষয়ে প্রতিকার চেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন। এরপরই জেলা প্রশাসকের তাৎক্ষণিক হস্তক্ষেপের ফলে রাজবাড়ী ওজোপাডিকো লিমিটেডের সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে পিচরেট কর্মচারী(মিটার রিডারম্যান) মোঃ রেজাউল ইসলাম মোক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মোক্তার বিশ্বাস গত প্রায় দেড় বছর ধরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে দায়িত্ব পালনকালে গ্রাহকদের কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করতেন। তিনি ব্যাংকের ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে নকল বিলের কপি প্রদান করতেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজবাড়ীতে ডিবি পুলিশের সফল অভিযানে বিদ্যুৎ বিলের কোটি টাকা নিয়ে উধাও প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৩:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫