ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ ১ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ১১ জুলাই দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১১ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ২ টা ৩০ মিনিটে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন শাপলাপুরের জেএম ঘাট ঢালার মুখ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবস্থানরত ডাকাত সদস্যরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিক্ষিপ্তভাবে গহিন পাহাড়ের দিকে পালাতে থাকে। এসময়, কোস্ট গার্ডের অভিযানিক দল ধাওয়া করে আব্দুল মান্নান প্রকাশ নুনাইয়া (৩২) নামক একজন ডাকাতকে পুলিশের লুট হওয়া ১ টি ৯ মি.মি বিদেশি পিস্তল, ১ টি পিস্তলের ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গোলাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাত মহেশখালীর কালারমারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ডাকাতি কার্যক্রম রোধ অনেকাংশে উন্নত হয়েছে। ডাকাতি রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ আটক ১

আপডেট সময় : ০৬:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫