ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যায় প্রতিবেশি যুবক সজল গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনার দৌলতপুর থানা যুবদলের বহিস্কৃত সহ সভাপতি মাহাবুবুর রহমান মোল্লা হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সজল (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার রাত সোয়া ২ টার দিকে দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সজল  ওই এলাকার বাসিন্দা সাহেব আলীর ছেলে। তিনি এই সড়কে মুদি দোকানের ব্যবসা ছিল। সজলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ওসি মীর আতাহার আলী বলেন, কিলিং মিশনে তার অংশগ্রহণ ছিল না। কিন্তু মাহাবুবের অবস্থান সম্পর্কে খুনীদের যাবতীয় তথ্য দিয়েছে সজল। তার তথ্যর ওপর নির্ভর করে দুর্বৃত্তরা মাহাবুবকে নির্মমভাবে গুলি এবং পায়ের রগ কেটে হত্যা করে। এ হত্যাকান্ডের ব্যাপারে সজল অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তদন্তের সার্থে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( উত্তর)  তাজুল ইসলাম বলেন, এ হত্যাকান্ডে সজল সহযোগী হিসেবে কাজ করছে। আমরা এ তথ্য নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করেছি। শুধু এ হত্যাকান্ড নয় সে গোপন সংগঠনের তথ্য  সরবরাহ করে থাকে। হত্যাকান্ডের সময় সজল খুব কাছাকাছি থেকে দুর্বৃত্তদের খবর আদান প্রদান করেছে। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে। তার কাছ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পাবো এবং  মুল খুনীদের খুব দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে। প্রসঙ্গত, শুক্রবার দুপুর দেড়টার দিকে মহেশ্বরপাশা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং যুবদলের দৌলতপুর থানার সাবেক সহ সভাপতি মাহাবুব নিজ বাড়ির সামনে প্রাইভেটকার পরিস্কার করছিলেন। এসময় একটি মোটরসাইকেল যোগে তিনজন দুর্বৃত্ত মাহাবুবকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। ৯ টি গুলি মাহাবুবের শরীরে বিদ্ধ হয়। মৃত্যু নিশ্চিত করার জন্য তার দু পায়ের রগ কেটে দেয় ঔই দুর্বৃত্তরা। ঘটনার এক দিন পর নিহতের বাবা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন, যার নং – ১২।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় যুবদল নেতা মাহাবুব হত্যায় প্রতিবেশি যুবক সজল গ্রেফতার।

আপডেট সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫