ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ইউসিটিসি-তে আন্তর্জাতিক মানের প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার: “AI Career: Vibe Coding to Scaled Apps”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

আজ ২০ জুলাই ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর আয়োজনে রবিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মানের এক প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার “AI Career: Vibe Coding to Scaled Apps”। শিক্ষার্থী ও প্রযুক্তি অনুরাগীদের মধ্যে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান এবং রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমদ।

ওয়েবিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদ মোহাম্মদ মাহদী-উজ-জামান, যিনি বর্তমানে Amazon Web Services (AWS)-এ Software Architect এবং Cybage-এর Vice President – AWS Strategic Alliances & Go-to-Market (GTM) পদে কর্মরত। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, স্কেলড অ্যাপ ডেভেলপমেন্ট এবং গ্লোবাল টেক ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গঠনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

ইউসিটিসির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ কর্তৃক আয়োজিত এ ওয়েবিনারে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তি অনুরাগী অংশগ্রহণ করেন। সরাসরি প্রশ্নোত্তর পর্ব এবং প্রাঞ্জল উপস্থাপনা আয়োজনে নতুন মাত্রা যোগ করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইউসিটিসি-তে আন্তর্জাতিক মানের প্রযুক্তি বিষয়ক ওয়েবিনার: “AI Career: Vibe Coding to Scaled Apps”

আপডেট সময় : ০৮:০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫