কর্ণফুলী উপজেলা ওলামা দল’র আহ্বায়ক কমিটি অনুমোদন: হাফেজ আবদুল করিম আহ্বায়ক মনোনীত
- আপডেট সময় : ০৪:৫১:০২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আওতাধীন কর্ণফুলী উপজেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান ও সদস্য সচিব হাফেজ মাওলানা জাবের হোসাইন চৌধুরী’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হাফেজ আবদুল করিমকে আহ্বায়ক, হাফেজ মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক আজিজী কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সৈয়দ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিগত ২৫ মে তারিখে স্বাক্ষরিত কমিটিতে ৯জনকে যুগ্ম আহ্বায়ক ৩৯জনকে সদস্য মনোনীত করা হয়। অনুমোদিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন, হাফেজ মোহাম্মদ মনির উদ্দিন, হাফেজ মোহাম্মদ আবদুর রহিম, মাওলানা মোহাম্মদ ইরফান, হাফেজ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন চৌধুরী, হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস, হাফেজ মোহাম্মদ জাহেদুল আলম, মাওলানা মোহাম্মদ ফোরকান, মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন, মাওলানা মোহাম্মদ ফারুকে আজম।
হাফেজ আবদুল করিম কর্ণফুলী উপজেলা ওলামা দলের আহ্বায়ক মনোনীত হওয়ায় কর্ণফুলী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, হাফেজ আবদুল করিম কর্ণফুলী উপজেলা ওলামা দলের আহ্বায়ক মনোনীত হওয়ায় জাতীয়তাবাদী আদর্শের এবং তারোন্যের প্রতীক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার মধ্যদিয়ে কর্ণফুলী উপজেলা ওলামা দলকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গঠে তুলবে।
















