ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাসেল মোল্লা নড়াইল( সদর) প্রতিনিধি 

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতা। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আগদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই নেতার নাম সাজ্জাদুল ইসলাম। তিনি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সাজ্জাদুল আগদিয়ায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের ডাকেন। এসময় আশাপাশের বিভিন্ন লোকজন এসে তাঁর বাড়িতে ভিড় করেন। এরপর সকলের সামনে বাড়ির উঠানে এক বালতি ও এক গামলা ভর্তি দুধ দিয়ে গোসল করেন তিনি। গোসল করতে করতে কলোড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সাজ্জাদুল। গোসল শেষে তিনি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি ছাত্রলীগ তথা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দল করে তিনি সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। এ কারণে এমুহূর্তে  ছাত্রলীগের পদ থেক তিনি মৌখিকভাবে পদত্যাগ করছেন। দ্রুত লিখিতভবে পদত্যাগপত্র জমা দেবেন। এছাড়া ভবিষ্যতে আর কোনোদিন কোনো ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করবেন না বলেও জানান তিনি।

সাজ্জাদুলের এ কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছে তাঁর পরিবার। রাজনীতি থেকে সরে আসায় খুশি তাঁরা।

দুধ দিয়ে গোসল করে সাজ্জাদুলের রাজনীতি ছাড়ার ঘোষণার এ দৃশ্য দেখতে ভিড় করেন আশেপাশের লোকজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার

আপডেট সময় : ০২:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫