ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

খুলনার রুপসায় অস্ত্র সহ আওয়ামীলীগের ৩ জন নেতাকর্মী গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনার রুপসা উপজেলায় অস্ত্র সহ আওয়ামিলীগের ৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ২২ জুলাই সকাল সাড়ে ১১ টায় উপজেলার ৫ নং ঘাটভোগ ইউনিয়নের ডোবাগ্রামের একটি ঘর থেকে তাদেরকে আটক গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল, কাঠের বাটসহ ২৪ ইঞ্চি লম্বা একটি রামদা, একটি স্টিলের তৈরি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, ঘাটভোগ ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নিপুনদাস (৪১)ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য নৃপেন মহলী(৪১)  ও জয় বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিৎ মহান্ত (৩০)। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা্যায়, সোমবার ২১ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রুপসা থানা পুলিশ সংবাদ পায় কয়েক ব্যক্তি উপজেলা ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে নিরিহ জনগনকে অস্ত্র দেখিয়ে মারধর করছে। সংবাদ পেয়ে রুপসা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মাদ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুস্কৃতিকারীদের গ্রেফতারের জন্য এলাকায় অভিযান চালায়। পুলিশ রাত ব্যাপী অভিযান চালিয়ে ২২ জুলাই সকালে নিশ্চিত হয় যে, দুস্কৃতিকারীরা ডোবা গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার ভিতরে বিলের মধ্যে মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছে। পরে পুলিশ ও জনতার সহায়তায় তাদের আটক করা হয়। এসময় তাদের হাত থেকে রাম দা, চাকু উদ্ধার করে আসামীদেরকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা তাদের হেফাজতে আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে। রুপসা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ মাহফুজুর রহমান জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ইউনিয়ন আওয়ামিলীগের সেক্রেটারি এবং পলাতক ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অস্ত্রধারী ক্যাডার। তারা বিভিন্ন সময়ে এলাকায় তাদের পুর্ববর্তী প্রভাবখাটিয়ে গোপনে চাদাবাজি করে আসছে।  তাদের গ্রেফতারের পর তাদের চাঁদাবাজি ও অপরাধের বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে  তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনার রুপসায় অস্ত্র সহ আওয়ামীলীগের ৩ জন নেতাকর্মী গ্রেফতার।

আপডেট সময় : ১২:০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫