খুলনায় ৬০০ মেগাওয়াট সৌর বিদুৎ প্রকল্পের চুক্তি সাক্ষর।
- আপডেট সময় : ১২:২৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ৮০ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনায় ৬০০ মেগাওয়াট সৌর বিদুৎ প্রকল্পের চুক্তি সাক্ষর হয়েছে। গতকাল খুলনা ক্লাবে সুন্দরবন ডেল্টা উন্নয়ন উদ্যোগ ( SDGI এবং আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের মধ্যে ৬০০ মেগাওয়াট সৌর বিদুৎ প্রকল্পের সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়। এই চুক্তি খুলনা সহ দেশের নবায়নযোগ্য শক্তিখাতে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করবে। অনুষ্ঠানে দেশের শীর্ষ স্থানীয় অর্থনীতিবিদ, বিদেশি বিনিয়োগকারী, পরিবেশ বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন, যা প্রকল্পের গুরুত্বকে বাড়িয়ে তুলেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, SDGI চেয়ারপারসন সাবেক সংসদ সদস্য মোহাম্মাদ আলী আজগর লবি। অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন, SDGI সদস্য সচিব এম এ এন শাহীন। বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের প্রফেসর ড. শেখ মাহমুদুল হাসান, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ড. কাজী জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর বিশ্বাস, খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা। বিদেশি অংশিদারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, আরব কন্ট্রাক্টর ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রতিনিধি লি: গ্যাং ঝাং শিয়াডং ও শি সেং। বক্তারা প্রক্লপের গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যাক্ত করেন। বক্তারা বলেন, এই সৌর বিদুৎ প্রকল্পটি কেবল একটি সাধারণ বিনিয়োগ নয়, বরং এটি বিশ্বস্ততা, উন্নয়ন, উদ্ভাবন ও টেকসই উন্নয়নের এক মুর্ত প্রতিক। তারা জানান, একোয়াস্টার – এডভান্সড কো- অপারেশন কর্পোরেশন (ACORC) এর সহযোগীতায় বৈশ্বিক ডেভেলপার ও স্থানীয় ব্যবসায়ীদের একত্রিত করে। কার্বন নি:সরন কমানো, পরিবেশ বান্ধব অবকাঠামো নির্মান এবং ন্যা্য্যতার ভিত্তিতে শিল্পায়ন গড়ে তোলা হবে। বক্তারা আরো উল্লেখ করেন, এই অংশীদারিত্বের মাধ্যমে নদীপথ ও পোর্ট সক্ষমতা বৃদ্ধি, পর্যটন ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, নিরাপদ শিল্প পুর্নব্যবহার ও সুন্দরবন ভুমি সংরক্ষণ প্রকল্পে সবুজ প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং ইকো সিস্টেম তৈরি হবে। অনুষ্ঠানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের প্রতি আহবান জানানো হয়।” Let The Delta Shine, Let the Sundarbans Lead The Way ” বরং মানুষের মধ্যে শান্তি ও টেকসই গ্রহে বিনিয়োগ। ৬০০ মেগোয়াট ক্ষমতা সম্পন্ন এই সৌর বিদুৎ প্রকল্পটি ২০০০ মেগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদনের বৃহৎ পরিকল্পনার প্রথম ধাপ। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রীডে অন্তত ২৫ শতাংশ শক্তি সবুজ উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা। এই প্রকল্প সেই লক্ষ্য পুরনে এক বিশাল পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদরা বলেন, নবায়নযোগ্য শক্তি উৎপাদনের এই প্রকল্প খুলনা অঞ্চলকে দেশের শিল্প ও বানিজ্যিক খাতের নতুন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে। প্রকল্পটি শুধু বিদুৎ উৎপাদনের জন্য নয়, এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং দীর্ঘ মেয়াদি অর্থনৈতিক উন্নয়ন ও সম্ভব হবে। আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান খুলনার জন্য এক ঐতিহাসিক মুহুর্ত যা সবুজ টেকসই ভবিষ্যতের পথে এক নতুন যাত্রা শুরু করলো।

























