রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৮:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫ ১১১ বার পড়া হয়েছে

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ রাজবাড়ী
জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জুলাই রবিবার সকালে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের নিকট পুলিশ সদস্যরা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যার কথা তুলে ধরেন । পুলিশ সুপার তাদের দাবি-দাওয়া এবং সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করে।
এছাড়াও পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
























