বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ প্রস্তুতি ও কর্মীসভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫ ৩৬২ বার পড়া হয়েছে

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও সদস্য সংগ্রহ প্রস্তুতি সভা গতকাল ১লা আগষ্ট শুক্রবার বিকালে শহীদনগর ইসলামিয়া মহিলা আলীম মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মীসভা ও সদস্য সংগ্রহ প্রস্তুতি সভায় রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ২ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবুল বাশার, মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুর রহিম,আবুল ফজল, শামসুল আলম, আকবর হোসেন, লুৎফর রহমান, ইউপি সদস্য মোঃ কবির হোসেন, আবুল খায়ের, খন্দকার ঝন্টু প্রমুখ। প্রস্তুতি সভায় আওয়ামী সুবিধাভোগীদের সদস্য না করার অনুরোধ জানানো হয়। প্রতিটি ওয়ার্ড থেকে ২০০ জন করে সদস্য অন্তর্ভুক্ত করার আহবান জানানো হয়। বিএনপির ১১২ জন পুরাতন সদস্য নবায়ন এবং নতুন ৮৮ জন সদস্য অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, এর মধ্যে শতকরা ৩০ জন মহিলা সদস্য বাধ্যতামুলক ভাবে অন্তর্ভুক্ত করার জন্যও আহবান জানান। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান ৩৬ জুলাই অর্থ্যাৎ ৫ই আগষ্ট পালনের জন্য সর্বস্তরের নেতা কর্মীদের শহীদনগর আলীম মাদরাসা প্রাঙ্গনে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।

























