ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩ কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন

নাসির পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মিনহাজ শেখ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবু্ুবুর রহমান সোহেল

স্টাফ রিপোর্টার

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানায় দায়েরকৃত আলোচিত নাসির পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামী মোঃ মিনহাজ শেখ (২৫)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-১ এর সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্পের একটি টিম। পরে তাকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হলে, পুলিশ আইনানুগ প্রক্রিয়ায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

গ্রেফতারকৃত মিনহাজ শেখের স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভোলারপাড়া গ্রামে। পিতা-মোঃ রমজান আলী ও মাতা-খুকী বেগম। তিনি বর্তমানে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় বসবাস করছিলেন।

উল্লেখ্য, গত ২৬ জুন ২০২৫ তারিখে কোনাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলাটি এফআইআর নং-৭ হিসেবে রেকর্ড করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১১৪/৫০৬/৩৪ ধারা এবং পরবর্তীতে সংযুক্ত ৩০২ ধারা যুক্ত করা হয়। মামলাটি নাসির পালোয়ান হত্যাকাণ্ড সংক্রান্ত।

পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত আসামীকে গ্রেফতারের মাধ্যমে মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হয়েছে।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাসির পালোয়ান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মিনহাজ শেখ গ্রেফতার

আপডেট সময় : ০২:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫