সংবাদ শিরোনাম ::
মায়ের উপদেশ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৩৩০ বার পড়া হয়েছে

কাজী জিন্নুর কবির (সুজন)
নাই, নাই, নাই রে, এই দুনিয়ায় নাই,
মা আমার চলে গেছে
নামাজ পড়বে রোজা রাখবে
দ্বীন ইসলামের পথে চলবে
গরিব-দুঃখীদের ভালবাসবে।
বাবা আমার মিথ্যা বলা ছেড়ে দিবে
আল্লাহ যদি ভালোবাসে
মা আমার থাকবে হেসে
আল্লাহ যদি করে যতন
সব শয়তানের হবে পতন।
রাসূল নামে দুরুদ পড়ে
ঈমান হবে অনেক গাঢ়।
মায়ের অমিয় বাণী আমি
যেন বুকে ধারণ করে
চলতে পারি দ্বীন ইসলামের দুনিয়াতে
ইহাই আমার মা জননের বাণী
আমি যেন পালন করতে পারি।


























