ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বিএনপির প্রস্তুতি সভা শিবচরে চার বছর বিদ্যুৎহীন উম্মে হানি, মোমবাতির আলোয় চলছে পড়াশোনা ধামইরহাটে ১ হাজার ৫৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি উদ্ধার নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা নগরকান্দায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান, পরিদর্শন করলেন ইউএনও নওগাঁয় জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জিম গ্রেফতার রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩

১৫ দিনেও গ্রেফতার হয়নি রাজিব সাংবাদিক মফিজুলকে পিটিয়ে জখম, প্রতিবাদ করায় সাংবাদিক জুলফিকারকে ‘মেরে ফেলার’ হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৩৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান সোহেল

স্টাফ রিপোর্টার

প্রশাসনের নিরবতায় সাংবাদিক সমাজে ক্ষোভ, এলাকাবাসীর নিরাপত্তাহীনতা চরমে গাজীপুর মহানগরের কোনাবাড়ী ৮ নম্বর ওয়ার্ডের দেওয়ালিয়াবাড়ী ক্লাব মোড় এলাকায় ভয় আর আতঙ্কের নাম হয়ে উঠেছে রাজিব নামের এক ব্যক্তি। মাদক, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত থাকা এই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও তাকে এখনো গ্রেফতার না করায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ও এলাকাবাসী। সম্প্রতি এই রাজিব ফের আলোচনায় আসেন সাংবাদিক নির্যাতনের ঘটনায়। সাংবাদিক মফিজুল ইসলাম অভিযোগ করেন, গত ১৯ জুলাই রাজিব ও তার সহযোগীরা তাকে একটি গ্যারেজে আটকে রেখে নির্মমভাবে মারধর করে। শরীরজুড়ে গভীর ক্ষতের চিহ্ন নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা শেষে ২০ জুলাই কোনাবাড়ী মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

কিন্তু ১৫ দিন পার হলেও এখনো পর্যন্ত রাজিবকে গ্রেফতার করা হয়নি। বরং তিনি প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং প্রতিবাদকারীদের হুমকি দিয়ে চলেছেন। এ ঘটনায় প্রতিবাদ জানানোয় সিনিয়র সাংবাদিক ও কোনাবাড়ী থানা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জুলফিকার আলী জুয়েলকেও সরাসরি ‘মেরে ফেলার’ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, থানায় অভিযোগের পর তদন্তের নামে কালক্ষেপণ হচ্ছে। এখন পর্যন্ত অভিযুক্তকে তলব, জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হয়নি। এক প্রবীণ সাংবাদিক বলেন,

“আমরা একাধিকবার থানায় গিয়ে রাজিবের ভয়ংকর কার্যকলাপের কথা জানিয়েছি। অথচ তিনি এখনো ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন যেন অপরাধীদের রক্ষাকবচ হয়ে উঠেছে।” বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন,

“একজন গণমাধ্যমকর্মীকে প্রকাশ্যে মারধর করে যদি কেউ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে?”

তিনি অবিলম্বে রাজিবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাজিবের বিরুদ্ধে সুসংগঠিত সন্ত্রাসী বাহিনী পরিচালনারও অভিযোগ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী, জমির মালিক এবং সাধারণ মানুষ জানিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না, কেউ কেউ পরিবার নিয়ে এলাকা ছাড়ছেন। 

গণমাধ্যমকর্মীদের মতে, এটি শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়—এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত। তারা সতর্ক করেছেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে সাংবাদিকতার পথ আরও বিপজ্জনক হয়ে উঠবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৫ দিনেও গ্রেফতার হয়নি রাজিব সাংবাদিক মফিজুলকে পিটিয়ে জখম, প্রতিবাদ করায় সাংবাদিক জুলফিকারকে ‘মেরে ফেলার’ হুমকি

আপডেট সময় : ১১:২৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫