ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  পত্নীতলা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

অস্ত্র সহ সুন্দরবনের দুধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর ২ জন সহযোগী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৭১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ জন সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। আজ ৬ আগষ্ট সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি বলেন, তথ্যর ভিত্তিতে জানা্যায়, গত ৫ আগষ্ট মঙ্গলবার সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় গমন করে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৫ টায় কোস্টগার্ড বেইস মোংলা কতৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির প্রস্তুতিকালে কোস্টগার্ডের আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে। ডাকাতরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল আত্মসমর্পনের আহবানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। পরবর্তীতে আভিযানিক দল ৩ টি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ রাউন্ড ফাকা কার্তুজ এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর ২ সহযোগীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন যাবৎ কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর সাথে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। আটকৃত মো: বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) উভয়ই খুলনার পাইকগাছা থানার বাসিন্দা। আটককৃত ডাকাত ও জব্দকৃত সকল আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরো জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতে এধরণের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্ত্র সহ সুন্দরবনের দুধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর ২ জন সহযোগী আটক।

আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫