ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

রাজবাড়ীতে ক্লিনিক ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় ডিবি পুলিশের জালে পোড়া পলাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৬৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওয়াজেদ আলী, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় ক্লিনিক ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের জালে বন্দী হয়েছে পলাশ বিশ্বাস ওরফে পোড়া পলাশ। গত মঙ্গলবার ৫ আগস্ট সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম (ডিবি) পোড়া পলাশকে আটক করে।

আটককৃত পলাশ বিশ্বাস রাজবাড়ী সদরের সজ্জনকান্দা গ্রামের টাবলু বিশ্বাসের ছেলে। এর আগে মামলার অন্য আসামিদেরও আটক করা হয়।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের ক্লিনিক ব্যবসায়ী সিদ্দিক শেখের (৪৫) কাছে পোড়া পলাশ, খুর মানিক, বোতল রানা, কুটি বিশ্বাস ও লাবলুসহ আরও কয়েকজন চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৪ জুলাই দুপুর দেড়টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের সামনে পাকা সড়কে দেশীয় অস্ত্র দিয়ে সিদ্দিক শেখকে এলোপাথাড়ী মারধর করা হয়। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

এ ঘটনায় পরদিন ১৫ জুলাই পাঁচজনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে রাজবাড়ী সদর থানা পুলিশ ও ডিবি যৌথ অভিযান শুরু করে।

অভিযানের অংশ হিসেবে গত ২৬ জুলাই গাজীপুরের কালিয়াকৈর থেকে আসামী মোঃ রানা মিয়া ওরফে বোতল রানাকে গ্রেফতার করা হয়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরীফ আল রাজীব বলেন, এ মামলার পাঁচ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। আসামীদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজবাড়ীতে ক্লিনিক ব্যবসায়ীকে মারপিটের ঘটনায় ডিবি পুলিশের জালে পোড়া পলাশ

আপডেট সময় : ০৪:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫