সংবাদ শিরোনাম ::
শিবপুরের সৃষ্টিঘর বাজারে ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

শিবপুরের সৃষ্টিঘর বাজারে ফল ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা-ব্যবসায়ী কামাল গ্রেফতার
তালাত মাহামুদ নরসিংদীর প্রতিনিধি।
অদ্য ইংরেজি ১০-০৮- ২৫ তারিখ ১২:৩০ ঘটিকার সময় শিবপুর মডেল থানার সৃষ্টিঘর বাজারের ফল ব্যবসায়ী কামাল হোসেন (৩২) পিতা ফজলুর রহমান সাং সৃষ্টিঘর থানা শিবপুর, জেলা নরসিংদী কে ফল ব্যবসার আড়ালে মাদক ক্রয় বিক্রয়কালে নীল ঝিপারে রক্ষিত ১০২ পিছ ইয়াবাসহ সৃষ্টি ঘর বাজারস্থ নিজ দোকান হতে আটক করা হয় । আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ওসি আফজাল হোসাইন।
















