ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত কণিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, পরিবারের পাশে থাকার আশ্বাস সিজারের ৫১ দিন পর প্রসূতির মৃত্যু, পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগ

খুলনায় আদালতের সামনে থেকে চাপাতি সহ যুবক আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনায় আদালতের সামনে থেকে তিনটি  চাপাতি সহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনা বাহিনীর সদস্যরা। আজ বেলা ১২ টার দিকে আটক করা হয়।  এ ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার  বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এডিসি কোর্ট প্রসিকিউশন মো: হুমায়ুন কবীর। তিনি বলেন, পৌনে ১২ টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩ আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এসময়ে মানিক উপস্থিত কোর্ট পুলিশের সাহায্যে চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষন পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গনে  উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাসি করে তিনটি ধারালো চাপাতি বের করে। সেনা বাহিনীর সদস্যেদের বরাত দিয়ে তিনি আরো জানায়, মানিকের সাথে আরো কয়েকজন সন্ত্রাসী ছিল। সেনাবাহিনীর তৎপরতায় পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে আশ্রয় নিতে ব্যর্থ হয়। মানিক হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু” বি” কোম্পানীর সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় আজ অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের হাজিরার দিন ধার্য ছিল। তাদের কাউকে ঘায়েল করার জন্য সে এখানে এসেছিল বলে চাউর উঠেছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে। এঘটনার পর পরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় আদালতের সামনে থেকে চাপাতি সহ যুবক আটক।

আপডেট সময় : ১২:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫