ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

গাজীপুরের সাংবাদিক  আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সাংবাদিক সৌরভসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ (BJPC) এ কর্মসূচির আয়োজন করে।

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা জনগণের পক্ষে কথা বলে সমাজের সমস্যা সরকারের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বা মিথ্যা মামলা শুধু ব্যক্তি নয়, দেশের গণতন্ত্রের জন্যও হুমকি। তাই এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, “সাংবাদিক তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। সাংবাদিকরা সত্য প্রকাশ করেন বলেই অনেকের রোষানলে পড়েন, কিন্তু এজন্য তাদের জীবন দিতে হবে—এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই এই হত্যার দ্রুত বিচার হোক এবং সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা বন্ধ হোক।”

কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন বলেন, “সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা মাঠে কাজ করি জনগণের জন্য, সত্য তুলে ধরার জন্য—অপরাধীদের আড়াল করার জন্য নয়। যদি সাংবাদিকরা ভয়ভীতির মধ্যে কাজ করেন, তবে সত্য প্রকাশ অসম্ভব হয়ে যাবে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।”

সংগঠনের সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি, রকিবুল ইসলাম মতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, নূর হাসান জনি, মো. নুরুল আমিন, রাজু আহমেদ, এম. এ. আজিম, মামুন হাচান, ওয়াহিদ মুরাদ নাজিম সর্দার, মো: রবিউল হোসেন খান, সুমন সর্দার, শামীম র্প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, এবং অন্যান্য হামলা ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে দেশের প্রতিটি সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে নির্ভয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মানববন্ধন।

আপডেট সময় : ০৫:০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫