নগরকান্দায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ৩৮৬ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ, ফরিদপুর
ফরিদপুরের ভাংগা উপজেলার মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ নগরকান্দা উপজেলা ডাংগী ইউনিয়নের ডাংগি বাঙ্গাল কান্দার গ্রামের সোহাগ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার ১৫ আগষ্ট জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো: হাশেমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত সোহাগ ডাংগী ইউনিয়নের বাঙ্গাল কান্দা গ্রামের রেকোর ছেলে এবং স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা আমির হোসেনের ভাতিজা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আমির হোসেন অর্থায়ন ও প্রভাব খাটিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। কয়েক মাস আগে ভাঙ্গা এলাকায় চালানো অভিযানে পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিরা তদন্তে তার নাম প্রকাশ করেন।
আজকের অভিযানে ধৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মূল হোতা হিসেবে আমির হোসেনের নামও আলোচনায় এসেছে।
















