ঢাকা ১০:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

আল মারচুচ হজ্জ কাফেলার হাজীদের পুনর্মিলনী সম্মেলনে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র  ডাঃ শাহাদাত হোসেন অনলাইনে যুক্ত হয়ে আল মারচুচ হজ কাফেলার সাফল্য কামনা করে বলেছে, আগামীতে হাজী সাহেবানরা যাতে কোন ধরনের অসুবিধার মধ্যে না পরেন সে ব্যাপারে সতর্ক থাকার জন্য হজ কাফেলার কর্তৃপক্ষকে অনুরোধ জানান। হাজী সাহেবানগণ আল্লাহর মেহমান। এই মেহমানদেরকে সম্মান করাই হলো সওয়াবের কাজ। আল মারচুচ হজ কাফেলা হাজী সাহেবানদের পুনর্মিলনী সম্মেলন দিয়ে ছোয়াবের অংশীদার হলো। হাজীগণ কঠোর শৃংখলা, ধৈর্য্য, নিয়মানুবর্তিতা এবং শারীরিক ও মানসিক একাগ্রতার মাধ্যমে হজের ইবাদত সম্পন্ন করে থাকেন।

আল মারচুচ হজ্জ কাফেলার ২৪ বছর পুর্তি উপলক্ষে আজ ১৬ আগস্ট (শনিবার) হাজীদের পুনর্মিলনী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেজাম উদ্দীন বলেন, হজের মাধ্যমে মুমিনের আত্মিক, দৈহিক ও আর্থিক ইবাদতের সমাবেশ ঘটে। প্রত্যেক সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর জীবনে একবার হজ করা ফরজ এবং এর অস্বীকারকারী কাফের। মহান আল্লাহতায়ালা এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর এ ঘরের হজ করা হলো মানুষের ওপর আল্লাহর প্রাপ্য; যার সামর্থ্য রয়েছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার। আর যে এটা অস্বীকার করবে- আল্লাহ বিশ্বজগতের সবকিছু থেকে অমুখাপেক্ষী।

আল-মারচুচ হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোরশেদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যক্ষ আবু সালেহ মো: ছলিম উল্লাহ, ব্যাংকার ছালামত উল্লাহ, হাজী শরিয়ত উল্লাহ, চবি অধ্যাপক ড. আলহাজ্ব মৌলানা জুনাইদ, গারাঙ্গিয়া আলিয়া মাদরাসার মোহাদ্দেস আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন, হাজী নেজাম উদ্দিন, হাজী মুজিবুল হক, শিল্পী গোলাম মোস্তফা, সুলতান মোহাম্মদ টিপু, শফিকুল ইসলাম রাহি, জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ নেজাম উদ্দিন, মাওলানা শফি, ডা: আবুল কালাম আজাদ, ফরিদুল আলম, আবদুল্লাহ  আল জুবাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, হজ এবং ওমরাহ দুনিয়ার কোনো স্বার্থ, লোভ-লালসা, মর্যাদা বা খ্যাতি লাভের উদ্দেশ্যে করলে আল্লাহর দরবারে তা কবুল হবে না, তা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আত্ম-বিশ্লেষণের দ্বারা ইসলামের এ গুরুত্বপূর্ণ ইবাদত যাতে সঠিকভাবে পালন করা সম্ভব হয়, সে ব্যাপারে সবার সচেতন হওয়া বাঞ্ছনীয়।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আল মারচুচ হজ্জ কাফেলার হাজীদের পুনর্মিলনী সম্মেলনে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন

আপডেট সময় : ০১:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫