সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান অবস্থায় লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্রঃ
ফরিদপুর জেলাধীন ভাংগা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারার দিয়া গ্রামে অজ্ঞাতনামা একজনকে লাশ পাওয়া যায়।এ ব্যাপারে জানা গেছে আজ রবিবার বেলা ১২:২৫ মিনিটের সময় ভাঙ্গা থানাধীন তুজারপুর ইউনিয়নের, চারালদিয়ার তাইজুল মাতুব্বর এর বাড়ির পূর্ব পাশে অনুমান ২০০ গজ দূরে বিলের মধ্যে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা পুরুষ
(বয়স অনুমান ২০ থেকে ৩০ বছর হবে)
এর লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়ে ভাঙ্গা থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ ভাঙ্গা থানা সহ থানার অন্যান্য অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে, লাশ পানি থেকে তুলে উপরে উঠিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
লাশের পরিচয় সনাক্তের জন্য সিআইডি ফরিদপুর ও পিবিআই ফরিদপুর কে সংবাদ দেওয়া হয়েছে।
উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
























