ফরিদপুরে আওয়ামী লীগের দোশর ও সন্ত্রাসী গোলাম নাসিরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
- আপডেট সময় : ০৩:৪৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ রবিবার (১৭ ই আগস্ট) ২০২৫ তারিখে সকাল ১১ঃ৩০ ঘটিকার সময় ফরিদপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনে, শত শত মানুষ ও বিভিন্ন দলের নেতা কর্মীদের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপরে হামলাকারী ক্রসফায়ারের তালিকা ভুক্ত আসামী, শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ, মাদক সম্রাট, ডাকাত নারী ব্যবসায়ী ও খুনি গোলাম মোঃ নাসির।
দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগের শাসন আমলে সন্ত্রাসী নাসির বিভিন্ন জায়গা জমি নিয়ে টেন্ডারবাজি করেছেন এবং ফরিদপুর জেলা বাস স্টান্ডে চাঁদাবাজি করেছেন। জানাযায় সাংবাদিকদেরও মারধর করে আসছে। অতীতে তিনি কুলি গিরি করতেন আর এখন তিনি শত শত কোটি টাকার পাহাড় গড়েছেন।
এখানে বক্তব্য রাখেন, মোঃ মাহবুব মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর মহানগর ১৪ নং ওয়ার্ড সভাপতি, এডভোকেট স্বাধীন, ফরিদপুর জজ কোট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর, নিতাই রায়, এবং বিভিন্ন শ্রেণী পেশার মহিলা পুরুষ সহ আরও অনেকে ফাঁসির দাবিতে মানববন্ধন করেন।












