ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা  বৃষ্টির পর আকাশে রঙের খেলা: রংধনুর বিজ্ঞান ও গ্রামীণ বিশ্বাস ফরিদপুরে শিশু আইরিন হত্যা রহস্য উদঘাটন, নারীসহ গ্রেফতার ৩

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে বর্ণাঢ্য র‍্যালী, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ আজিজুল ইসলাম।

বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে অভয়াশ্রম গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাছ চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় এতে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সালেক, উপজেলা সমবায় অফিসার মোঃ শহীদ ভূইয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শফিউল্লাহ,  সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ। আলোচনা সভা শেষে পোনা মাছ অবমুক্তকরণ করা হয় এবং মৎস্য খাতে অবদান রাখায় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফটিকছড়িতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

আপডেট সময় : ০৪:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫