নড়াইলে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
- আপডেট সময় : ০৬:১৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ রাসেল মোল্লা নড়াইল
বাংলাদেশ জাতীয়তাবাদ সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ঘোষিত নির্দেশনায় নড়াইল সদর থানা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
২০ আগস্ট বুধবার নড়াইল শহরের চৌরাস্তায় নড়াইল সদর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক,খন্দকার মশিয়ার রহমানের সভাপতিত্বে, ও পৌর সেচ্ছাসেবক দলের, আহবায়ক সৈয়দ সালাউদ্দিন আমির সোহেল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক সাইদুজ্জামান পাশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী মুধুমিতা,সাবেক কেন্দ্রীয় মহিলা দলের সদস্য টুকটুকি খানম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে র্যালি শুরু করে পুরাতন বাস টার্মিনাল প্রদক্ষিণ করে নড়াইল চৌরাস্তায় এসে আলোচনা সভা হয়,
প্রধান অতিথি,র বক্তব্যে সাইদুজ্জামান পাশা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল মানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছাসেবক দল মানে সেচ্ছায় রক্তদান, স্বেচ্ছাসেবক দল মানে স্বেচ্ছায় সাধারণ জনগণের সেবা করা। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক এদেশের সাধারণ জনগণের স্বার্থে আমরা স্বেচ্ছায় জীবন দিতেও পিছপা হবোনা।
কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক সাইদুজ্জামান পাশা র্যালি ও আলোচনা শেষে নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।


























