ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান সোহেল

স্টাফ রিপোর্টার

ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক অংশ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গাজীপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই এক্সপ্রেসওয়ের নতুন অংশ চালু হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। যানজট নিরসন ও সময় সাশ্রয়ের পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আনবে এ প্রকল্প।

জানা গেছে, প্রায় ৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে। প্রকল্পটি সম্পন্ন হলে কাচপুর, মদনপুর, ভূলতা, জিরানী বাজার হয়ে চন্দ্রা পর্যন্ত সংযোগ তৈরি হবে। এর মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলগামী ভারী যানবাহনগুলো রাজধানী শহরের ভেতর দিয়ে না গিয়ে বাইপাস দিয়ে সরাসরি যাতায়াত করতে পারবে।

সরকার আশা করছে, পুরো এক্সপ্রেসওয়ে চালু হলে গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলের কাঁচামাল ও প্রস্তুত পোশাক পরিবহন আরও সহজ হবে। এতে রপ্তানি বাণিজ্যও ত্বরান্বিত হবে।

উদ্বোধনের সময় স্থানীয় জনপ্রতিনিধি, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের ১৮ কিলোমিটার সড়ক উদ্বোধন

আপডেট সময় : ০২:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫